একজন পর্যটকের জীবনে কুড়ি বছর কম সময় নয়। এককালের দেখা ভূপ্রকৃতি বা জীববৈচিত্র্য, মানুষ বা মানুষের মন অনেক বদলে গেছে এই কুড়ি বছরে। নিত্য পরিবর্তন ঘটছে পর্যটনের সংজ্ঞায় ও পর্যটন বাণিজ্যে। তবু কুড়ি বছর উদযাপন করতেই এককালের জনপ্রিয় ট্রাভেল শো, ম্যাগাজিন ও প্রকাশন সংস্থা ‘রংরুট’-এর এই বিশেষ মুদ্রিত সংকলন। এতে সংকলিত হয়েছে মূলত অতিমারি পরবর্তী সময়কার দেশে ও বিদেশের মোট ছাব্বিশটি ট্রাভেলগ, যেন ২০২৬ সালকে স্মরণীয় করে রাখতেই। একেকটি সফরনামায় পর্যটকের অদম্য উৎসাহ ও মেজাজ এবং দেশদুনিয়া দর্শনে তাঁর নিজস্ব দর্শন প্রতিফলিত হয়েছে, সঙ্গে দোসর হিসেবে রয়েছে অনবদ্য সব রঙিন ছবি। যা পর্যটনপ্রেমী পাঠককে দিতে পারে নতুন রুটের সন্ধান, বদলে দিতে পারে তাঁর এতকালের দেখার চোখকে, কিংবা উৎসাহিত করে তুলতে পারে প্রকৃত ও প্রকৃতি পর্যটনের নতুন ভাবনায়।
| ISBN: | 978-81-181311-0-6 |
| Publish Date: | 08-10-2026 |
| Page: | 336 |
| Language: | Bengali |
| Binding: | Hard Board |