‘হিন্দুত্ব’ কথাটির প্রকৃত অর্থ ব্যাখ্যা করা হয় হিন্দু জাতীয়তাবাদ হিসেবে। যা নির্দিষ্ট কোনো ধর্মের পরিসরে আবদ্ধ নয়, যা আসলে নির্ধারিত হয় ভারতীয় মূল সংস্কৃতির ধারক রূপে। এই সাংস্কৃতিক জাতীয়তাবাদ আদর্শগতভাবে ধর্ম ও জাতীয়তাবাদের মিশ্রণ, যেখানে হিন্দুধর্মের আধিপত্যের অভিযোগ তুলে দেশজুড়ে সরব ধর্মনিরপেক্ষ মতবাদের শিবির। ফলে একদিকে যেমন হিন্দু কট্টরপন্থীদের প্রাবল্য বেড়েছে বলে সোচ্চার বাম-উদারপন্থীরা, তেমনি অপরদিকে ধর্মনিরপেক্ষতার আড়ালে হিন্দুত্বের অপব্যাখ্যা ও সংখ্যালঘু তোষণের অভিযোগও বেড়েছে বিপুল পরিমাণে। অথচ লক্ষ করা যায়, বিগত এক দশকে ভারত জুড়ে এই হিন্দুত্ববাদের প্রসার অব্যাহত রয়েছে। এই সংকলনটি ভারতীয় সনাতনী দর্শন, ব্যবহারিক শাস্ত্র ও জাতীয়তাবাদ এবং হিন্দুত্বের মতাদর্শ প্রচারক প্রবাদপ্রতিম ব্যক্তিত্বদের নিয়ে একগুচ্ছ সাম্প্রতিককালে রচিত নিবন্ধের সংগ্রহ। যা হিন্দুত্ব নিয়ে অনেক প্রচলিত অস্পষ্ট ধারণাকে স্বচ্ছ করে তুলতে পারে, আবার নতুন কোনো বিতর্কের সূচনাও করতে পারে।
| ISBN: | 978-81-996277-0-3 |
| Publish Date: | 20-06-2026 |
| Page: | 200 |
| Language: | Bengali |
| Binding: | Hard Board |