আয়তনে আমাদের পশ্চিমবঙ্গের তিন-চতুর্থাংশ, ভারত মহাসাগরের এই স্বাধীন সার্বভৌম দ্বীপভূমিকে পর্যটনের স্বর্ণদ্বীপ আখ্যা দিলে অত্যুক্তি হয় না। এখানে রাম ও রাবণ সমমর্যাদা পান, সীতা সর্বজনপ্রিয় দেবীমূর্তি হিসেবে পূজিতা। এছাড়াও প্রাচীন বৌদ্ধ সংস্কৃতির সঙ্গে দাক্ষিণাত্যের হিন্দু সংস্কৃতি এবং পরবর্তীকালের ঔপনিবেশিক খ্রিস্ট সংস্কৃতির এক অভূতপূর্ব মেলবন্ধন ঘটেছে। সেই সঙ্গে আছে অসামান্য জীববৈচিত্র্যের ভাণ্ডার এবং ব্রিটিশ আমলের স্থাপত্যশৈলী ও দিগন্ত বিস্তৃত চা-বাগানের নয়নাভিরাম রূপ। দু-বারের বিস্তারিত সফরে লেখক আবিষ্কার করেছেন প্রাচীন সিংহল দ্বীপ, ব্রিটিশ সিলোন ও আধুনিক শ্রীলঙ্কার খুঁটিনাটি মণিমানিক্য।
| ISBN: | 978-81-996277-4-1 |
| Publish Date: | 11-10-2026 |
| Page: | 192 |
| Language: | Bengali |
| Binding: | Hard Board |