হাতি মেরে সাথী বা পুরোনো দিনের সার্কাসের রঙিন জলছবির দুনিয়ার বাইরে সত্যিকারের রক্তমাংসের হাতির যে জগৎ, এ বই ডুব দিয়েছে সেই গভীরতায়। দীর্ঘজীবি হাতির জীবন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অপার রহস্যে মোড়া, তার পরতে পরতে অনাস্বাদিতপূর্ব রসায়ন, ষষ্ঠেন্দ্রিয়ের প্রকাশ! নিজের প্রায় গোটা জীবনের অভিজ্ঞতার প্রতিটি ফোঁটা এখানে যুক্ত করেছেন লেখক; সেইসঙ্গে কখনও নিয়ে গেছেন ইতিহাসের পথে মুঘল সেনাবাহিনীতে হাতির পদমর্যাদা ব্যাখ্যায়, কখনও বা দাঁড় করিয়েছেন কেনিয়ার জঙ্গলে, সেখান থেকে থাইল্যান্ড হয়ে চিনে-অবিশ্বাস্য নানা ঘটনার সামনে, কখনও বা হাতির বিচিত্র যৌন-জীবনের নির্মোহ পরিচিতি মনস্তাত্ত্বিক ব্যাখ্যা সহ দাখিল করেছেন। দিয়েছেন হাতি নিয়ে সাংস্কৃতিক পরম্পরা। বাংলা ভাষায় এ ধরনের কাজ সম্ভবত আগে আর হয়নি। এ বই বাংলায় লেখা হাতির এনসাইক্লোপিডিয়া।
| ISBN: | 978-81-972078-3-9 |
| Publish Date: | 01-01-2025 |
| Page: | 364 |
| Language: | Bengali |
| Binding: | Hard Board |