ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ভৌগোলিক গঠনে বিপুল বৈচিত্র্য। আবার পশ্চিমবঙ্গের ভেতরেই একটি অঞ্চল উত্তরবঙ্গ নামে পরিচিত। এই উত্তরবঙ্গ এখন গভীর মনোযোগের কেন্দ্র। উত্তরবঙ্গের স্বাতন্ত্র্য বৃটিশ শাসনকাল থেকেই প্রশাসনিক প্রয়োজনে নানাভাবে স্বীকৃতি লাভ করেছে। তাই পশ্চিবঙ্গের ভেতরেই মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, আলিপরদুয়ার, কোচবিহার, দার্জিলিং ও কালিম্পং এই আটটি জেলা নিয়ে আমাদের উত্তরবঙ্গ। আমাদের আলোচনার বিষয় উত্তরবঙ্গে বসবাসকারী আদিবাসী সম্প্রদায় নিয়ে। এখানে উল্লেখযোগ্য যে, পশ্চিমবঙ্গের ৪০টি তালিকাভূক্ত আদিবাসী জন গোষ্ঠীর প্রায় সবকটি জনগোষ্ঠীর কম-বেশি বসবাস রয়েছে উত্তর বাংলার এই আটটি জেলায়। উত্তরবঙ্গের কৃষি অঞ্চল, চা-বাগিচা অঞ্চল, বনবসতি অঞ্চল ও পাহাড়ি অঞ্চল হল আদিবাসী জনগোষ্ঠীর এক সার্থক মিলনক্ষেত্র। নৃ-তাত্ত্বিক বিশ্লেষণ নয়, এমনতি ইতিহাসের ইতিবৃত্ত কিংবা সমাজেতত্ত্বের আলোচনাও নয় বরং বলা চলে এই অঞ্চলের উল্লেখযোগ্য ত্রিশটি আদিবাসীর ঐতিহ্যময় জীবনযাত্রা ও সংস্কৃতির টুকরো টুকরো পরিচয় এক মলাটে পাঠকের সামনে তুলে ধরার প্রয়াস মাত্র। আমাদের বিশ্বাস সাধারণ পাঠক ও উৎসাহী গবেষকবৃন্দের প্রাথমিক প্রয়োজনে এই বইটি সহায়ক ভূমিকা পালন করবে।
| ISBN: | 978-81-981971-0-8 |
| Publish Date: | 23-01-2024 |
| Page: | 152 |
| Language: | Bengali |
| Binding: | Hard Board |