ভাত দিস পানি দিস খাজনা দিস না জান দিস মান দিস ট্যাক্স দিস না হাট বন্ধ কুলকুলির বন্দেমাতরম হামার বুলি। এই স্লোগান উঠেছিল আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের কুলকুলির হাটে। সেটা ১৯৪২, ভারতছাড়ো আন্দোলনের সময়। আলিপুরদুয়ার জেলার বিভিন্ন হাটগুলির বর্তমান ও ইতিহাস এভাবেই দুই মলাটে বন্দি করতে চেয়েছেন লেখকদ্বয়। সরগরম দমনপুর হাট এবং নিঃসঙ্গ গোমটু-র হাট; সুবৃহৎ শামুকতলার হাট এবং সাহেবি স্মৃতিবাহক হ্যামিল্টনের হাট-- এ বই আপনাকে নিয়ে যাবে আলিপুরদুয়ারে প্রত্যন্ত প্রান্তে। ইতিহাসমিশ্রিত সমসময়ের সমান্তরাল অর্থনীতির এই খোঁজ অনুসন্ধিৎসু পাঠককে তৃপ্ত করবেই। নীরস বর্ণনামাত্র নয়। ইতিহাস ও লোকজ জীবনের বিশ্লেষণে এ গ্রন্থ বিচিত্র স্বাদের ও অনন্য।
| ISBN: | 978-81-955424-4-4 |
| Publish Date: | 09-05-2022 |
| Page: | 216 |
| Language: | Bengali |
| Binding: | Hard Board |