এক বাউন্ডুলে কাব্যিক মন বহুকাল ধরে ঘুরে বেড়ায় পাহাড়-নদী-জঙ্গলের মায়াবী দুনিয়ায়। যেমন খ্যাপা খুঁজে ফেরে পরশ পাথর। শৈশব থেকে হাতের নাগালে বিশুদ্ধ প্রকৃতির ছোঁয়া আর অরণ্যপথের রহস্যময় হাতছানি তার এই ‘বিগড়ে যাওয়া’র জন্য দায়ী। তাই রকমারি সবুজের আলোছায়ায় কিংবা সীমাহীন গভীর নীল আকাশের মোহমায়ায় নদীময় এ জীবন বইয়ে দেওয়ার নেশায় সে বারবার ছুটে যায় সেই প্রকৃতির মাঝে। সেখানকার মানুষগুলির অকৃত্রিম আতিথেয়তা তার সে নেশাকে যেন বহুগুণে বাড়িয়ে দেয়। পরিবার-প্রিয়জন সবাইকে সেই আনন্দের সঙ্গী করে সেসব অভিজ্ঞতা বাকি দুনিয়ার প্রকৃতিপ্রেমীদের সঙ্গে ভাগ করে নেওয়ার অদম্য ইচ্ছায় সৃষ্টি হয় তার একের পর এক কাহিনি। প্রতিটি সফর আবর্তিত হয়েছে স্থানীয় মানুষের তৈরি হোম স্টে-কে ঘিরে। তরাই-ডুয়ার্সের সীমানা ছাড়িয়ে যা বিস্তৃত হয়েছে রাঙ্গামাটির পাহাড়-নদী-জঙ্গলে। ভৌগোলিক ব্যবধান বা রকমফের থাকলেও সেই মানুষগুলির ভালবাসা আর আত্মীয়তার উষ্ণতা একইরকম। সর্বত্রই খুঁজে পাওয়া যায় ঘরের বাইরে আরেকটা ঘর।
| ISBN: | 978-81-686567-2-7 |
| Publish Date: | 10-10-2026 |
| Page: | 136 |
| Language: | Bengali |
| Binding: | Hard Board |