ধানের পাতায় মরচে রং, পেয়ারা ফেটে চৌচির, বীট গাজরের মধ্যিখানে পচন, লেবুর শক্ত ভাব, পাকা টম্যাটোর কমলা রং—এমনি নানা নতুন ধরণের সমস্যায় জর্জরিত চাষীরা। কোনো পেস্টিসাইড ব্যবহার করে সমস্যার সুরাহা হচ্ছে না। কারণ সমস্যাগুলি রোগ-পোকাজনিত নয়। এগুলি আসলে অণুখাদ্যের অভাবজনিত সমস্যা। বর্তমান সময়ের প্রকট ও সাধারণের কাছে অপরিচিত এই অণুখাদ্য সমস্যার প্রকৃতি ও প্রতিকারের সুলুক সন্ধান দেবে বইটি। শতাধিক রঙিন ছবি বিষয়বস্তু সম্পর্কে পরিস্কার ধারণা দেয়। বাংলা ভাষায় এই বিষয়ক বই নেই বললেই চলে।
| ISBN: | - |
| Publish Date: | 01-12-2014 |
| Page: | 140 |
| Language: | Bengali |
| Binding: | Soft Case |