মাশরুম এখন স্রেফ ব্যাঙ-এর ছাতা নয়, প্রভূত পুষ্টিগুণ সমৃদ্ধ একটি সবজি। এর খাদ্যগুণ আজ পৃথিবীব্যাপী সমাদৃত, মাছ মাংসের সঙ্গে পাল্লা দেয়। এছাড়াও কিছু প্রজাতির মাশরুম থেকে তৈরি হয় জীবনদায়ী ওষুধ, এমনকি ক্যান্সারের প্রতিরোধ বা উপশম ঘটাতে পারে। গ্রামীণ প্রান্তিক অর্থনীতির উন্নয়নে সম্ভাবনার নতুন দিগন্ত খুলেছে মাশরুম চাষ। এই মাশরুম চাষে উন্নতি ঘটাতে অগ্রণী হয়েছে বিভিন্ন সরকারি ও অসরকারি সংস্থা। বিজ্ঞান ভিত্তিক মাশরুমের চাষ কীভাবে আয়ের বৃদ্ধি ঘটাতে পারে তা নিয়ে বিস্তারিত আলোচনা ও গাইড রয়েছে এই বইটিতে।
| ISBN: | - |
| Publish Date: | 01-05-2019 |
| Page: | 232 |
| Language: | Bengali |
| Binding: | Soft Case |