কিছুকাল হল ছোটগল্প আর ছোটদের জন্যে গল্পের আঙিনা ছেড়ে বেড়ানোর কথা লিখছেন প্রবীণ লেখক ও সাংবাদিক সুভদ্রা ঊর্মিলা মজুমদার। এবারে গ্রিস। নীল সমুদ্রের ধারে অপূর্ব এক দেশ, কিন্তু ভারী পুরনো। দীর্ঘ বৈচিত্রপূর্ণ তার ইতিহাস, বিস্মিত হওয়ার মতো নানান শহরের স্থাপত্য, অসংখ্য মনীষীর কীর্তি, রসনার বৈশিষ্ট্য। সব নিয়ে লেখা এই কাহিনি আসলে মুগ্ধ হওয়ার এক অভিজ্ঞতা। প্রত্নতাত্ত্বিক বিস্ময়ের শহরগুলি ঘুরতে ঘুরতে পৃথিবীর ইতিহাসের সংস্পর্শে এসে আপনাকে জানার, নিজের সন্ধান পাওয়ার উপলব্ধি মিশে আছে ভ্রমণকাহিনির পাতায় পাতায়।
| ISBN: | 978-81-996277-5-8 |
| Publish Date: | 09-10-2026 |
| Page: | 144 |
| Language: | Bengali |
| Binding: | Hard Board |