গ্রামীণ অর্থনীতিতে স্বনির্ভরতার অন্যতম অঙ্গ ছাগল, ভেড়া ও শূকর পালন। দরিদ্র ভূমিহীন চাষী এবং প্রান্তিক অনগ্রসর সম্প্রদায়ের মানুষের কাছে একটি উল্লেখযোগ্য অর্থনৈতিক পেশা। এছাড়াও স্বল্প পুঁজিতে ছাগল-ভেড়া-শূকর পালন আজ বিকল্প কর্মসংস্থানের সূচনা করেছে। ফলে এই সব প্রাণীর স্বাস্থ্য সুরক্ষার প্রয়োজনীয়তা এই পেশায় সাফল্যের একটি অন্যতম প্রধান শর্ত। সরকারি স্তরে প্রাণীবন্ধু ছাড়াও ছাগল-ভেড়া-শূকর পালকদেরকেও এই সব প্রাণীদের বিভিন্ন রোগ-উপসর্গ এবং তার প্রাথমিক চিকিৎসা ও ওষুধপত্র সম্যক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি। এই বইয়ের লেখকদের নিজেদের চিকিৎসক জীবনের সুদীর্ঘ অভিজ্ঞতা লব্ধ তথ্যে সমৃদ্ধ এই বই সাধারণ পালক, প্রাণী বন্ধু এবং নব্য চিকিৎসকদের জন্য প্রয়োজনীয়।
| ISBN: | - |
| Publish Date: | 01-03-2013 |
| Page: | 360 |
| Language: | Bengali |
| Binding: | Hard Board |