স্বামী বিবেকানন্দ বৌদ্ধ ধর্মকে একটি সংস্কার আন্দোলন এবং হিন্দু ধর্মের পরিপূর্ণতা হিসেবে দেখেছিলেন। তিনি বিশ্বাস করতেন যে বুদ্ধ নতুন কোনো ধর্মের প্রতিষ্ঠা করেন নি, তিনি একজন হিন্দু ধর্মাবলম্বী ছিলেন। বৈদিক সত্যকেই ব্যবহারিক সহজ ভাষায় প্রচার করবার জন্যই বুদ্ধ এসেছিলেন, যা সেইসময় সারা বিশ্বের জন্য প্রয়োজন ছিল। বুদ্ধই ছিলেন পৃথিবীতে প্রথম ধর্ম প্রচারক। তাঁর শিক্ষা বেদের মধ্যেই নিহিত ছিল, যে বেদ সেই সময়ে কঠোরধর্মী ও আচার অনুষ্ঠান কেন্দ্রিক হয়ে উঠেছিল। বুদ্ধ নিস্বার্থ পরিশ্রম ও মানুষের সেবার উপর জোর দিয়েছিলেন। তিনিই দেখিয়েছিলেন যে দয়া ও করুণার মাধ্যমে আধ্যাত্মিক উপলব্ধি করা সম্ভব। স্বামীজী বুদ্ধকে মানব জাতির শিক্ষক হিসেবে দেখেছিলেন। সুদূর মার্কিন মুলুক সফরের সময় তাঁর নানান বক্তৃতায় বারবার উঠে এসেছে ভগবান বুদ্ধ ও বৌদ্ধ ভারতের কথা। সেগুলির সহজ বাংলা তর্জমা করে একসঙ্গে সংকলিত হলো দুই মলাটের মধ্যে। যদিও এই উদ্যোগ এর আগে অনেকবার নেওয়া হয়েছে, তবু হিংসাময় এই বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে আমাদের এই সবিনয় প্রয়াস।
| ISBN: | 978-81-988086-2-2 |
| Publish Date: | 01-09-2025 |
| Page: | 80 |
| Language: | Bengali |
| Binding: | Hard Board |