মহাত্মা গান্ধি জীবন উৎসর্গ করেছিলেন সাম্প্রদায়িক সম্প্রীতি-সত্য-অহিংসা ও শান্তির জন্যে। কিন্তু একবিংশ শতকে ভারতের আর্থসামাজিক-রাজনৈতিক-ধর্মীয় চালচিত্র সম্পূর্ণভাবে গান্ধি-দর্শনের বিপ্রতীপ। বাপুর জন্মের সার্ধশতবর্ষে ভারতবর্ষ উগ্র হিন্দুত্বের সাধনায় মগ্ন। মাননীয় প্রধানমন্ত্রীর ওষ্ঠে গান্ধি, হৃদয়ে নাগপুর। তাঁরই সমর্থকরা গান্ধির হত্যাকারীকে দেশপ্রেমী আখ্যা দিচ্ছেন। তাঁর দলের সদস্য গান্ধি-হত্যার পুনর্নির্মাণ করে লাড্ডু বিতরণ করেছেন। ২০১৯-এ মহাত্মার জন্মভূমি গুজরাটে সরকার অনুমোদিত একটি বিদ্যালয়ে নবম শ্রেণীর পরীক্ষায় প্রশ্ন করা হয়েছে, গান্ধিজি কীভাবে আত্মহত্যা করেছিলেন? এই প্রশ্ন সমগ্র বিশ্বের কাছে ভারতের লজ্জা! সাম্প্রতিক অতীতে কলকাতায় হিন্দুমহাসভা আয়োজিত দুর্গাপুজোয় মহাত্মা গান্ধিকে অসুররূপে সাজিয়ে দুর্গার পায়ে স্থাপন করা হয়েছে। এবং দেবী দুর্গা অসুররূপী মহাত্মা হত্যায় উদ্যত হয়েছেন। এ হল প্রতিহিংসার এক নবরূপ! হিন্দু মহাসভার মতো উগ্র হিন্দু সংগঠনের সমর্থনে কেন্দ্রীয় সরকার চলছে। কোথায় দাঁড়াল সংবিধানের ধর্মনিরপেক্ষতা! এই বইতে প্রশ্নগুলো স্পষ্ট ভাষায় উঠে এসেছে। মানবসমাজের বিশ্বাস পৃথিবীর অসুখ যত গভীর থেকে গভীরতর হবে গান্ধিচর্চার প্রয়োজনীয়তা তত প্রবল থেকে প্রবলতর হবে।
| ISBN: | 978-81-955424-7-5 |
| Publish Date: | 02-10-2023 |
| Page: | 224 |
| Language: | Bengali |
| Binding: | Hard Board |