গ্রামে গঞ্জে শহরে কত নারকেল গাছ চোখে পড়ে, অথচ ফলন সেভাবে মেলে না। বাণিজ্যিক ভাবেও নারকেল চাষ হয়, কিন্তু পরিচর্যার সেভাবে উন্নতি হয়নি। নারকেল চারা বসালে কিছু না কিছু ফলন পাওয়া যায় ঠিকই, কিন্তু গাছে নানা সমস্যা দেখা দেয়, যেমন ডাবের গায়ে বিশ্রী দাগ, গাছের মাথা পচে যাওয়া, বয়স্ক পাতা একে একে ভেঙে গাছ মরে যাওয়া ইত্যাদি। গাছে নুন দেওয়া যুক্তিসঙ্গত কিনা ইত্যাদি নানা রকম জিজ্ঞাসার উত্তর আছে এই বইটিতে। নারকেল গাছের আধুনিক চাষ পদ্ধতি, সমস্যা, সম্ভাবনা ও গবেষণার ফলাফল দেখিয়ে লেখক বইটি সাজিয়েছেন। বহু রঙিন ছবি বাড়তি পাওনা। বাংলায় নারকেল চাষ সম্পর্কে এরকম বই নেই বললেই চলে।
| ISBN: | - |
| Publish Date: | 01-04-2007 |
| Page: | 96 |
| Language: | Bengali |
| Binding: | Hard Board |